Bongonews24
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ৪:৩৬ অপরাহ্ণ
News Details
ভারতীয় ব্যাটসম্যানের

অবসর নিয়েও অস্বীকার ভারতীয় ব্যাটসম্যানের

বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার বিষয়টি মেনে নিতে পারেননি। আম্বাতি রাইডু দিয়েছিলেন, সব ফরমেটের ক্রিকেট থেকেই অবসরে যাওয়ার ঘোষণা। তবে ভারতীয় এই ব্যাটসম্যান এখন সম্পূর্ণ অস্বীকার করছেন সে কথা। উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন-কে বলেছে ভারতের হয়ে খেলব না? ভারতের বিশ্বকাপ দল থেকে আম্বাতি রাইডুর বাদ পড়ার ঘটনাটি ছিল বড় চমক। ভারতীয় একাদশে চার নাম্বার জায়গাটির জন্য তাকেই ভাবা হচ্ছিল সেরা পছন্দ। কিন্তু মূল দলে তো জায়গা হয়নি, শিখর ধাওয়ান আর বিজয় শঙ্কর টুর্নামেন্টের মাঝপথে ছিটকে পড়ার পর বিকল্প হিসেবেও ডাক পাননি রাইডু।

Side banner