নজরদারির আওতায় আসছে সাড়ে ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান
টান টান উত্তেজনায় ঠাসা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ আসরের ফাইনালে চারবারের শিরোপা জয়ী ভারতকে ৩ উইকেটে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করেছে বিশ্ব যুব ক্রিকেটাঙ্গনের অন্যতম পরাশক্তি বাংলাদেশ। গত রোববার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর পরই মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান টাইমস। এছাড়া এ প্রসঙ্গে তথ্য প্রকাশ করেছে দেশটির আরেক সংবাদমাধ্যম এপিবিএন।