শনিবার, ১৩ মার্চ ২০২২, ২৮ ফাল্গুন ১৪২৭

বাণিজ্য

মোটরসাইকেল শিল্পে বড় চ্যালেঞ্জ দুটিা

স্পোর্টস ডেস্

ফখরুল ইসলাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২১, ১০: ০৩

Sports Banner

আমাদের মোটরসাইকেল শিল্পে বড় চ্যালেঞ্জ হচ্ছে সরঞ্জাম উৎপাদন। আমরা দেশে যত বেশি মোটরসাইকেলের সরঞ্জাম উৎপাদন করতে পারব, আমদানির ওপর নির্ভরতা তত কমবে। করোনায় সরঞ্জাম আমদানি করতে বেগ পেতে হয়েছে। জাহাজের ভাড়া বেড়ে গেছে। সেটির প্রভাব গিয়ে পড়বে মোটরসাইকেলের দামে কিংবা কোম্পানির মুনাফায়। আমরা রানারের তরফ থেকে ইতিমধ্যে মোটরসাইকেলের সিট, চেইন, এয়ার ফিল্টারসহ কয়েকটি সরঞ্জাম স্থানীয়ভাবে উৎপাদন করছি। আরও কিছু সরঞ্জাম তৈরির চেষ্টা করছি। তবে সব কোম্পানির অংশগ্রহণ থাকলে প্রক্রিয়াটি দ্রুত হবে। সরকারের উদ্যোগ থাকলে আরও ভালো। আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে দক্ষ কর্মীর অভাব। এখানে স্থানীয়ভাবে দক্ষ কর্মী গড়ে তোলার চেষ্টা দরকার।